1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পেকুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ২৩ জুন পুলিশ সতর্ক অবস্থায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুমাত্রিক ঝুঁকি সংকটের ৯ বছর বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি: ফখরুল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ৯:০১ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি। বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বারবার লড়াই করেছে। গেল ১৫ বছরে একটা অবিশ্বাস্য রকমের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। দলকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয় এবং এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি; ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে সহযোগিতা করা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com