1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে সম্মত হননি কেউ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৮:১৩ এএম

উত্তরার ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থান। ঠিক উত্তর কোণের দিকে পড়ে থাকা পুরোনো কয়েকটি কবর, যেগুলোর কোনো নামফলক নেই। অযত্নে গজিয়ে ওঠা ঝোঁপঝাড় আঁকড়ে ধরে রেখেছে কবরগুলোকে।

মঙ্গলবারই সেই ঝোঁপঝাড়ের কিছু অংশ পরিষ্কার করা হয়েছে দেখে বোঝা গেলো। কেননা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবর দেওয়ার জন্য এই জায়গাটিই নির্ধারণ করেছে সরকার।

কবরস্থানের খাদেম মাঈনুদ্দিন জানান, আমরা শুনেছিলাম এখানে ২০ জনকে কবর দেওয়া হবে। গতকাল রাত ১১টা পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করেছিলাম। কিন্তু কেউ এখানে লাশ দাফন করতে আসেনি।

এখান কোনো কবর খোঁড়া হয়নি। তবে আমাদের লোকজন প্রস্তুত ছিল। পরে শুনেছি নিজেদের সন্তান বা আত্মীয়ের লাশ তারা নিজেদের বাড়িতে নিয়ে কবর দিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com