1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি

সীমান্তে বিজিবি’র অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ১২:০৩ পিএম

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা আটক হয়েছে।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়।

 

এসময় মিয়ানমার দিক থেকে ৩ জন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 

আটককৃতরা হলো,  রোহিঙ্গা ক্যাম্প-১৯, ব্লক-ডি/৯ এলাকার মৃত হাফেজ আহমেদের পুত্র মো. হাসান (২৫), ক্যাম্প-১৯ ব্লক-সি/৮ এলাকার আ. রহিমের পুত্র এনাম করিম (২৫), এবং ক্যাম্প-১৯, ব্লক-এ/৯ এলাকারমো. হাসানের পুত্র মো. আয়াস (২১)।

 

বিজিবি কর্তৃপক্ষ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com