1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

হিরো আলম ও মমতাজের শূন্যস্থান পূরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ৫:৫১ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর আচরণ দেখলে মনে হয় হিরো আলম ও মমতাজের শূন্যস্থান পূরণ করছেন তিনি। কুষ্টিয়ার মিরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল।

শনিবার (১ নভেম্বর) বিকালে মিরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বারিস্টার রাগীব রউফ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

মিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান তুষারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com