1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১০ বছরের সাজা থেকে খালাস পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৮:৫১ এএম

আলোচিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ১০ বছরের সাজা থেকে খালাস দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ জি কে শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।

 

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ২০২৩ সালের ১৭ জুলাই জি কে শামীমকে ১০ বছরের সাজা দিয়েছিল ঢাকার একটি আদালত। পাশাপাশি তাকে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়।

 

পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম। পরে বৃহস্পতিবার আপিলের ওপর রায় দেয় হাইকোর্ট। ২০১৯ সালের সেপ্টেম্বরে জি কে শামীমের ঢাকায় নিকেতনের বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করার দাবি করে র‍্যাব। পরে র‍্যাব জি কে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com