1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান ডা. নুরুল আবছার

✍️ ইমরান আল মাহমুদ •L

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ৫:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে।

 

নুরুল আবছার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং সহকারী সার্জন হিসেবে কর্মরত আছেন। পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এবার তিনি দেশের সেরা মেধাবীদের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন।

 

তিনি উখিয়ার পাইন্যাশিয়া এলাকার বদিউল আলমের ছেলে। স্থানীয় বাসিন্দা দিদার বলেন, “নুরুল আবছার আমাদের এলাকার গর্ব। তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত।” নুরুল আবছারের ভাই নুরুল আজিম বলেন, “আমার ভাই ছোটবেলা থেকেই মেধাবী ছিল। পরিবারের সকলের স্বপ্ন ছিল তাকে ডাক্তার হিসেবে দেখতে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।”

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নুরুল আবছার বলেন,“আমাদের এলাকায় অসংখ্য দরিদ্র মানুষ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনা। তাদের সেবা দেওয়ার লক্ষ্যে আমার এ যাত্রা। সকলের নিকট দোয়া কামনা করছি।” নুরুল আবছারের এই অর্জন শুধু তার পরিবারকেই নয়, উখিয়া তথা কক্সবাজার জেলার মানুষকেও গর্বিত করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com