1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

৫০ হাজার টন আলু কিনবে সরকার, বেঁধে দেওয়া হলো সর্বনিম্ন বিক্রি মূল্য

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ৩:০৬ এএম

আলুর বিক্রি মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় চাষিদের ক্ষতির হাত থেকে রক্ষায় ৫০ হাজার টন আলু কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

 

আজ বুধবার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই আলু হিমাগারে সংরক্ষণ করে আগামী অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।

কৃষকের ক্ষতির আশঙ্কা বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কমিটির বাকি সদস্যরা হলেন—বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিব।

কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার আলু কেনার সিদ্ধান্ত নেয়।

এছাড়া, আলুর দাম নির্ধারণ করেছে সরকার। হিমাগার গেটে আলু কেজি প্রতি সর্বনিম্ন বিক্রি মূল্য ২২ টাকা।

 

আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com