1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৭২ ঘণ্টায় হাদির খুনিকে গ্রেফতার না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ৪:৪০ এএম

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীতের মধ্যেও রাজধানীর শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এরই মধ্যে, ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিয়েছেন প্রবাসীদের একটি দল। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এ কর্মসূচির ডাক দেন ইতালি প্রবাসী সাইফুর রহমান।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, শহীদ বীর শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের ধরা দূরে থাক, দেশে আছে কিনা সেটাই জানেনা ইন্টেরিম, অথচ বামপন্থী মিডিয়ার আস্তানায় হামলায়; সমানে বাছ-বিচার ছাড়া মানুষ ধরতেছে। এই নাটক অনেক দেখছি, আর না।

 

তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে মূল হত্যাকারীরকে গ্রেফতার করতে না পারলে আমরা প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিলাম। দিল্লির দালালি আর ৫৪ ধারায় ধর্মপ্রাণ মানুষদের ধরার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে কামানো অর্থ দেশে পাঠাই না। লাউড এন্ড ক্লিয়ার। ফুলস্টপ।

সাইফুর রহমানের এ ঘোষণার পর থেকে তার পোস্টটি আরও অনেক প্রবাসী শেয়ার করছেন এবং সংহতি জানাচ্ছেন। তামিম রেজা নামে একজন ফেসবুকে লেখেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে সারা বিশ্বের সকল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়া হল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com