1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ৩:২১ পিএম

টেকনাফে বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ অভিযান চালিয়ে মানবপাচারের শিকার ১০ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র‌্যাব-১৫। একই সঙ্গে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় পিএইচপি বরফ মিলের পাশে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে আব্দুল আমিন (২২) নামের এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত আব্দুল আমিন নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ভিকটিমদের প্রলোভন দেখিয়ে ওই স্থানে জড়ো করা হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১০ ভিকটিমকে পরবর্তীতে নিরাপদে র‌্যাব হেফাজতে নেওয়া হয়।

​আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে র‌্যাব।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com