1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

মরিচ্যা যৌথ চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ৫:২৯ পিএম

রামুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস  ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১:৪০ ঘটিকায় রামু ব্যাটালিয়নের অধীনে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল চলাকালে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

চালক ওমর ফারুক (১৮) কে প্রথমে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। পরে সিএনজির চেসিসের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় তল্লাশি চালিয়ে ৩০ লাখ টাকার ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জালাল উদ্দীন এর পুত্র ওমর ফারুক।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com