1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো ১ লাখ পিস ইয়াবা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ১২:২৫ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পাচারকারী মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশ করছে এমন খবর পেয়ে বিজিবির বিশেষ দল পালংখালী সীমান্ত পিলার ১৮ এর বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থানে অবস্থান করে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সন্দেহভাজন এক ব্যক্তি ভারি বৃষ্টির সুযোগ নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে।

এসময় সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ১টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়।

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com