1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার শিবির নেতার রুমে বহিরাগতদের ‘আপত্তিকর’ অবস্থায় আটক, ভিডিও ভাইরাল তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক ২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে নাশকতা মামলায় ৭ জন গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন গ্রেপ্তার বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতার আপত্তিকর কথোপকথন ভাইরাল, হারালেন পদ ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস দুবাই কারাগার থেকে যেকোনো সময় দেশে ফিরছেন বেনজীর!

সোনাদিয়া চ্যানেলে ডাকাতের কবলে ১১ জেলে, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ২:৫৭ পিএম

সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, শুক্রবার মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় এফ বি মায়ের দোয়া-৩ নামের ফিশিং বোটটি ডাকাতের হামলার শিকার হয়। ডাকাতরা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম লুট করে জেলেদের জিম্মি করে রাখে।

শনিবার সকালে এফ বি তাসমীম নামের আরেকটি বোট কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-তে ফোন করে সহায়তা চাইলে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জেলেদের উদ্ধার করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com