1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

লাক্স সুপারস্টার হতে ১১ হাজার সুন্দরীর আবেদন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১১:৫৬ এএম

বাংলাদেশের গ্ল্যামার ও সৌন্দর্য প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত প্ল্যাটফর্ম লাক্স সুপারস্টার। দীর্ঘ ৭ বছর পর আবারও আয়োজনটি ফিরেছে নতুন রূপে। এই সিজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজারের বেশি সুন্দরী প্রতিযোগী।

আয়োজকরা বলছেন, লাক্স সুপারস্টারের ইতিহাসে এটি সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।

নতুন এই মৌসুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তিনটি মূল ক্যাটাগরিতে। সেখানে আছে অভিনয়, স্টাইলিং এবং কনটেন্ট ক্রিয়েশন। প্রতিযোগিতা ঘিরে থাকছে লাইভ অডিশন, বুটক্যাম্প ও মেন্টরশিপ সেশন, যা অংশগ্রহণকারীদের তারকা হয়ে ওঠার পথে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির সুযোগ করে দেবে।

প্রতিযোগীদের গ্রুমিং ও মূল্যায়নে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা জয়া আহসান এবং তরুণ নির্মাতা রায়হান রাফী।

লাক্স সুপারস্টার এবার কেবল প্রতিযোগিতাকেই নয় দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com