1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফারাক্কা চালুর অনুমতি দেয় আওয়ামী লীগ, এখন তা ‘মরণফাঁদ’: মির্জা ফখরুল টেকনাফে ডগ ‘হেনরির’ সহায়তায় প্রাইভেটকার থেকে ৩২ হাজার ইয়াবা উদ্ধার সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল ঘুষ না দেওয়ায় ‘ভুল’ রায় দিলেন এসিল্যান্ড গুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় প্রকাশ্যে শপথ করে যুবদল নেতা বললেন ‘ আমি অপহরণ করিনি’ স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি শেখ হাসিনা উন্নয়নের নামে দেশকে দেউলিয়া করেছিল, বর্তমান সরকারকে সেই ফাঁদে পড়ার প্রয়োজন নেই: মাহমুদুর রহমান মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় হাসপাতালে গেলেন মাসুদ সাইদী

পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কৃত ১২ নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ১:৪৭ পিএম
রোববার সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাবে বিএনপি

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

এতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৩০ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, বরিশাল মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি মোসা. জেসমিন সামাদ শিল্পী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আহসান রুপন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৯ জানুয়ারি তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com