1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

চট্টগ্রামে ১৪৮টি চোরাই মোবাইল উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ৩:১০ পিএম

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪৮ টি মোবাইল ও ২টি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. সোহেল মিয়া (৩৩), মো. আব্দুল হাকিম ওরফে রাকিব (২৭) এবং মো. ইয়াছিন(২০)। সোহেল কিশোরগঞ্জের কটিয়াটি উপজেলার মানিকখালীর মৃত খসরু মিয়া ছেলে। রাকিব সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের আবুল খায়ের এবং ইয়সিন ফেনীর ফুলগাজী মধ্যম বাসুয়া ইউনিয়নের ইলিয়াস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পুরাতন রেল স্টেশন থেকে সোহেলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যেরে ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com