1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের ওপর কুদৃষ্টি পড়েছে ইসরায়েলের! ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসির পরীক্ষার ফলাফল সরকারি কোয়ার্টারে সাবলেট ৩১ অক্টোবরের মধ্যে না সরালে বাসা বাতিল উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

মহেশখালীতে বেপরোয়া ডাম্পারের চাপায় ১৯ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ১০:২৯ এএম

মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকায় অবৈধ বালি ও মাটি বহনকারী বেপরোয়া ডাম্পারের চাপায় হিকমা মণি নামে ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বাড়ির উঠোনে খেলতে গিয়ে রাস্তায় গেলে দ্রুতগতির ডাম্পারটি তাকে পিষ্ট করে পালিয়ে যায়।


স্থানীয়রা দীর্ঘদিন ধরে অবৈধ বালি-মাটি কাটার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ করে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন। ঘটনার পর প্রশাসন অভিযান চালিয়ে কয়েকটি ডাম্পার আটক করেছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com