1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ঢাকায় হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিললো ২ মরদেহ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ১০:০২ এএম

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিনও কাজ করছে।

এসব তথ্য নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা যায়, রোববার (১০ আগস্ট) সকালে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে একটি প্রাইভেকার রাখা হয়। পরে সেটি আর না নেওয়ার আজ সোমবার হাসপাতালে কর্তৃপক্ষ গাড়ির ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশেকে খবর দেন।

তিনি আরও বলেন, সোমবার দুপুর ১২টার দিকে ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুই পুরুষের লাশ উদ্ধার করেছি। তাদের শরীরের বেশ কিছু অংশ পঁচে গেছে। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি, চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com