1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

বাঁশখালীতে ৪১০০ পিস ইয়াবা উদ্ধার, বাইকসহ কক্সবাজারের দুইজন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ৬:৫৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৪ হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার ক‌রেছে পুলিশ। এসময় ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটখালী টানা ব্রিজের দক্ষিণ পাশে প্রধান সড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কলাতলী চন্দ্রিমা মাঠের ডাক্তার বোরহান উদ্দিন ছেলে মোহাম্মদ ইউনুস (২৮) ও পৌরসভার ১০ ওয়ার্ডের বাজারঘাটা বড়বাজার ইসলাম নিবে মৃত আলম মিস্ত্রির ছেলে জাহেদুল ইসলাম (২৪)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন,কক্সবাজার জেলার চকরিয়া থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম অভিমুখী দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com