1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করলেন ছেলে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

নির্বাচনে ভোট দিতে ২৯৭০৮ প্রবাসীর নিবন্ধন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১০:৩১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২৯ হাজার ৭০৮ জন বাংলাদেশি ভোটার‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ হাজার ৫৮ জন পুরুষ এবং মহিলা ৩ হাজার ৬৫০ নিবন্ধন করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। ইসির তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পান। অ্যাপ চালুর পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দিতে ২৯ হাজার ৭০৮জন নিবন্ধন করেছেন।

দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া থেকে ৮ হাজার ৩৮২ জন, জাপানে ৫ হাজার ৫৯৫ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসীদের ভোট প্রদানের বিষয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া চালু করা হচ্ছে, যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। পাশাপাশি নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সুবিধার আওতায় আনা হচ্ছে।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।

ইসির কর্মকর্তারা জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর- পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নিবন্ধন হবে। ২৪ থেকে ২৮ নভেম্বর- উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর- ইউরোপ। ৪ থেকে ৮ ডিসেম্বর- সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর- দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া। ১৪ থেকে ১৮ ডিসেম্বর- মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

পোস্টাল ব্যালটের নিবন্ধন প্রক্রিয়ায় ভোটারদের সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেখান থেকে তারা ভোট দেবেন। Google Play Store বা App Store থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ইসির কর্মকর্তারা জানান, ব্যালট সঠিকভাবে পাওয়ার জন্য বিদেশে নির্ভুল ঠিকানা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com