1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইশ্যের ৩ সহযোগী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১০/২০২৫ ৩:১৫ পিএম

বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইশ্যের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চান্দগাঁও, পাঁচলাইশ থানা এবং সিএমপির সোয়াত টিম এক অভিযান পরিচালনা করে। সেই অভিযানে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো— সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীর সহযোগী মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) এবং মো. আজাদ (২৩)। তবে মূল হোতা শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীসহ মোট ২৪ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ড্রোন, ওয়াকিটকি ও টাকা গণনার মেশিনসহ নানা সরঞ্জামও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের পেছনের মাছবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলায়, পাঁচলাইশ থানার শুলকবহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের স’মিল গলি ইউনুস কোম্পানির ভবনের দ্বিতীয় তলায়, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদের সামনে পুকুরপাড়ে এবং বাকলিয়া থানার সহায়তায় কালামিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে পাওয়া যায় বিদেশি পিস্তল পাঁচটি, বিদেশি বন্দুক তিনটি, দেশীয় পাইপগান দুটি, শর্ট শুটার গান একটি এবং দেশীয় লম্বা বন্দুক দুটি। এছাড়া উদ্ধার করা হয় ৫৮টি তাজা কার্তুজ, ৯৫টি বুলেট, ১৩টি পিস্তলের ম্যাগাজিন, নগদ চার লাখ ২০ হাজার টাকা, তিন হাজার ৫০০ ইয়াবা, এক হাজার ১০০ পুরিয়া গাঁজা (ওজন সাড়ে পাঁচ কেজি), টাকা গণনার মেশিন, ওয়াকিটকি, ড্রোন, সিসি ক্যামেরা, ডিভিআর, ড্রিল মেশিন, বৈদ্যুতিক কাটার, মনিটর ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, পলাতক আসামিদের গ্রেফতারে এ অভিযান চলমান থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com