1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক উখিয়ায় RRRC ক্যাম্প-৪ এর ইনফরমেশন সহকারীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা মিয়ানমারে পাচারকালে ৩ শ বস্তা সিমেন্টসহ বোট জব্দ নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ: জামায়াতে আমির ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ গুমের শিকার পরিবারের জন্য ভাতা চালু করবে সরকার: মির্জা ফখরুল প্রতিশোধ নয়, আমরা গুমের বিচার চাই: ইলিয়াস আলীর স্ত্রী

৩ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলার দম্পতিসহ ৩ মাদক কারবারি পেকুয়ায় পুলিশের অভিযানে আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ৯:৫৮ পিএম

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে নারীসহ মোট তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ ৩ হাজার ইয়াবা এবং ৩টি মোবাইল জব্দ করা হয়।

রবিবার (১০ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল পেকুয়া চৌমুহনীর মৌলভী নুরুল হক চৌধুরী মার্কেট সংলগ্ন বদরখালী সিএনজি স্টেশনে বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে ইমাম হোসেন (৪০), তার স্ত্রী নুরজাহান বেগম এবং হোয়াইক্যং উত্তর পাড়া এলাকার ফরিদুল আলমের মেয়ে রুমি আক্তার (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আটকদের বিরুদ্ধে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ হাজার ইয়াবা ও ৩টি মোবাইলসহ ৩ জনকে আটক করা হয়েছে। এলাকা থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com