1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩, উদ্ধার ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১১:৪২ এএম

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় তিন স্কুলছাত্রী। এদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে আরেকজন। যার নাম পিংকি আক্তার।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ও উদ্ধার হওয়া তিনজনই পঞ্চম শ্রেণির ছাত্রী এবং পরস্পরের বান্ধবী।

নিখোঁজ পিংকিকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।

উদ্ধার হওয়া দুজন হলেন আসমাউল হাসনা ও তাসফিয়া বেগম। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিন বান্ধবী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে পিংকি আক্তার এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com