1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ২:১৭ পিএম

বিনানোটিশে ৩ শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯ টা থেকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ১ নং ইস্ট/ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে সহস্রাধিক স্থানীয় বাসিন্দা অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

বিক্ষোভ চলাকালে ক্যাম্পের অভ্যন্তরে এনজিও সংস্থার কর্মীবহন করা গাড়ি প্রবেশের সময় আটকে দিয়েছেন তারা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, গতকাল (১৫ জুন) রবিবার সকালে অতর্কিত অবস্থায় ক্যাম্পের ভেতরে লম্বাশিয়া গ্রামে বসবাসরত ৩ শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ১নং ইস্ট/ওয়েস্ট ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) মোহাম্মদ শরীফুল ইসলাম (উপসচিব পদমর্যাদা)।

লম্বাশিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন জানান, ‘ আমরা উখিয়া পল্লীবিদ্যুৎ এর বৈধ গ্রাহক এবং আমাদের কোন বিল বকেয়া নেই। ক্যাম্পের অভ্যন্তরে হওয়ায় সিআইসি তার ক্ষমতার অপব্যবহার করে বিনানোটিশে স্থানীয়দের দুর্ভোগে ফেলেছেন।’

একই গ্রামের গৃহবধু আয়েশা আক্তার জানান, ‘ একটা রাত আমাদের অন্ধকারে কাটাতে হয়েছে এবং বিদ্যুৎ না থাকায় আমাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। জানিনা কয়দিন এভাবে থাকতে হবে। ‘

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, ‘যদি কেউ বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধ কর্মকান্ড করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেত কিন্তু এভাবে একচেটিয়া আচরণ অন্যায়।’

অন্যদিকে সিআইসি শরীফুল ইসলাম জানান, পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সংযোগ গুলো কেটে দিয়েছে। তবে এব্যাপারে পল্লীবিদ্যুৎ এর ডিজিএম কায়জার নুরের সাথে বারবার যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, সিআইসি শরিফুলকে ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবিষয়ের সার্বিক খবরাখবর রাখছেন দ্রুতই বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করা হবে।’

এসময় সরওয়ার জাহান চৌধুরী সমস্যা সমাধানে আশ্বাস দিলে সকাল সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ শেষ করার সাথে ক্যাম্প প্রবেশমুখ থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com