1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শাপলা চত্বর হত্যাযজ্ঞের রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকখালী নদীর পানি পৌঁছাচ্ছে ঘরে ঘরে সড়ক দুর্ঘটনার আড়ালে নৃশংসতা: চকরিয়ায় ছয় ভাই হত্যার রহস্য উদঘাটন উখিয়ায় টমটম থেকে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, গা-ঢাকা দুই কারবারির সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে এআরও নেতা হালিম নিহত টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার: পুলিশ উখিয়ায় গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাছের ব্যাগে ৩০ হাজার ইয়াবা, যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ৭:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাছভর্তি ব্যাগের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে।

বিজিবি জানায়, গত শনিবার (৩ মে) মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে একটি মাদক চালান টেকনাফে প্রবেশ করতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ তল্লাশি অভিযানের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী বিকেল ৫টা থেকে নাজিরপাড়া বেড়িবাঁধ সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় বিজিবির একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয় এবং জেলেদের চলাচলের ওপর নজরদারি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছ শিকার শেষে ফেরার পথে জেলের ছদ্মবেশে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মাছভর্তি ব্যাগসহ আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা তা অমান্য করে দ্রুত লবণের খেতের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। অপরজন পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। আটক ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম কোরবান আলী (২০)। তিনি টেকনাফের জালিয়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান বলেন, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি’র এই কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com