1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

টেকনাফে ডগ ‘হেনরির’ সহায়তায় প্রাইভেটকার থেকে ৩২ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ২:২৯ পিএম

কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার থেকে ৩২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় মাদক পাচারের অভিযোগে প্রাইভেটকারের চালক মো. তারেক (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে উখিয়ার হোয়াইক্যং চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তারেক টেকনাফ উপজেলার গোদারপাড় এলাকার মো. রফিকের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সদস্য ‘হেনরি’ গাড়িটিতে সংকেত দেয়। পরে গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলো গণনা করে ৩২ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক তারেককে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক বিজিবিকে জানিয়েছেন, হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‌‘মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার ইয়াবা, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com