1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন

‘হিন্দু-মুসলিম ভাই ভাই’ স্লোগানে বিএনপিতে যোগ দিলেন ৪০০ সনাতন ধর্মাবলম্বী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ২:২০ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার সারপার ও চারটভাঙ্গা গ্রামে অন্তত চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়নপুর পৌরসভার নারায়নপুর ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মাঠে ধানের শীষের নির্বাচনী পথসভায় তারা দলে যোগদান করেন।

এ সময় ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে মুখরিত মুখরিত হয়ে সভাস্থল।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মাঠে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া, শাম দাস ও সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস,হরি দাস এবং রনজিত দাসের নেতৃত্বে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তাদের ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে নগেন্দ্র চন্দ্র দাস বলেন, আমরা চার শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আনোয়ার হোসেন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমরা ওয়াদা দিচ্ছি— শতভাগ ভোট ধানের শীষে দেব এবং প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সোহেল রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির, নারায়নপুর পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মদ আলী প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com