1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ৩:৩২ পিএম

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে বেশকিছু পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়ার্ন (বডিক্যাম) ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে।
রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, গতকাল শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় এই পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং ফয়েজ তৈয়ব আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

ফয়েজ তৈয়ব আহমেদ জানান, ৪০ হাজার বডিক্যাম কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অক্টোবরের মধ্যে এসব বডিক্যাম সংগ্রহের লক্ষ্য রয়েছে, যাতে পুলিশ সদস্যরা এর গুরুত্বপূর্ণ ফিচার— বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা ব্যবহারে পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন।

তিনি আরও জানান, জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহ নিয়ে আলোচনা চলছে। নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ ও কনস্টেবলরা এসব ডিভাইস বুকে ঝুলিয়ে রাখবেন।

প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত ক্রয়প্রক্রিয়া শেষ করে পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, যেকোনো মূল্যে সব ভোটকেন্দ্রের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে চাই।

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনাও উপস্থাপন করেন।

এই অ্যাপে ফেব্রুয়ারির নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর জন্য ইন্টারঅ্যাকটিভ ফিচার থাকবে। প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালু এবং দেশের ১০ কোটির বেশি ভোটারের জন্য ব্যবহারবান্ধব করার নির্দেশ দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com