1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় গ্যাস সিলিন্ডারের ভেতরে ৪০ হাজার ইয়াবা, অটোরিকশা চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ৬:৩৩ পিএম

উখিয়ার পালংখালী বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা ও একটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

বুধবার (১৪ মে) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে উখিয়ার পালংখালী বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং পালংখালী বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে উলুবনিয়া পশ্চিমপাড়া এলাকায় গ্রামের দিক থেকে আসা একটি অটোরিকশাকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশিকালে অটোরিকশায় থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে চারটি কার্টনে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা চালক শহিদুল ইসলাম বাবু (২২) কে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার মৃত ফরিদ আলমের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

তিনি আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা অটোরিকশা ও আটক ব্যক্তিকে উখিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com