1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন ৫ নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ১২:১৬ পিএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জের কাজিপুরে ৫ নেতা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে এক সাংবাদিক সম্মেলনের আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। তারা ৫ জনই স্থানীয় একটি কলেজে চাকরি করেন।

পদত্যাগকারীরা নেতারা হলেন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।

সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের লিখিত ঘোষণায় তারা বলেন, আমাদের ব্যক্তিগত কারণে এবং ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। কোনো প্রকার চাপে নয় স্বেচ্ছায়, স্বজ্ঞানে এ পদত্যাগ করেন বলে উল্লেখ করেন তারা।

তারা বলেন, ভবিষ্যতে কেউ আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে জড়াবে না বলে জানানো হয়।

পদত্যাগকারীরা ভবিষ্যতে কোনো দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com