1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ১১:৫৬ এএম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৫০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ সময় লুৎফর রহমান (২১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম।

গ্রেপ্তার লুৎফর রহমান টেকনাফের ক্যারেঙ্গাঘোনা গ্রামের নুর আহমদের ছেলে।

জহিরুল ইসলাম জানান, ১৯ মে রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের হোয়াইক্যং খারাংগ্যাঘোনা সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

এ সময় কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করার চেষ্টা চালায়। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লুৎফর রহমানকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার সঙ্গে থাকা অন্যান্য পাচারকারীরা গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

মাদক পাচারের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান লে. কর্নেল জহিরুল ইসলাম।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com