1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক

টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ৫:৪১ পিএম

কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অ গ্নি কা ণ্ডের ঘ’ট’নায় একই পরিবারের ৬ জন সহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎রিসোর্ট থেকে ফিরে আসা ঢাকার বনস্রীর বাসিন্দা আশিকুল ইসলাম টিটিএনকে জানান,তার স্ত্রী, শ্যালিকা সহ তার একই পরিবারের ৯ জন গেলো বৃহস্পতিবার ঐ রিসোর্টে উঠেন।
‎
‎শনিবার সকাল সাতটার দিকে রিসোর্টটির রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশিক সহ তার পরিবারের ৩ জন সদস্য বের হতে পারলেও বাকি ৬ জনের খোঁজ পাননি তিনি। পরে এ ঘটনায় নিহত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তার মধ্যে আশিকের পরিবারের ৬ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

‎তার পরিবারের নিহতরা হলেন, ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭) ফায়িজান আহম্মেদ (৫)সাবরিন (২৩) জেরিফ (১৮)।

‎এছাড়া নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। সেইসাথে বাকী ২ জনের পরিচয় সনাক্তে প্রশাসন কাজ করছে বলে জানা গেছে।
‎
‎জানা গেছে, অগ্নিকান্ডের সময় রিসোর্টটিতে ৩০ জন অবস্থান করছিলেন।
‎
‎তিনতলার রিসোর্টটি ছিলো কাঠের তৈরি। আগুনে পুরো স্থাপনাটি পুড়ে গেছে। আগুন লাগার পর রিসোর্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, টুপটুপ রিসোর্ট অগ্নিনির্বাপক লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ পত্র নেই বলে জানা গেছে। গত জুন মাসে তাদের সতর্ক করা হয়েছিল।
‎
‎অন্যদিকে অগ্নিকান্ডে আহতদের দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান জেলা প্রসাশক আব্দুল মান্নান। এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।
‎
‎প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলের এক কর্মচারী বৈদ্যতিক কেটলিতে চা বানাতে দিলে সেখান থেকে শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। সূত্র: টিটিএন
‎

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com