1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হলো

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ৩:০৫ পিএম

সাত বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ রোববার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী সপ্তাহে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

মামলায় আবদুর রহমান বদিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, একরামুল ফোনে কথা বলা অবস্থায় তাঁকে গুলি করে হত্যা করা হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, এই মামলায় আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল। তিনি ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ছিলেন। গত ২০ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com