1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

কবরস্থানে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ১০:১৩ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাপ রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বয়স ৬৫ বছর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সী কিশোরী বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে মুখ চেপে ধরে পারিবারিক কবরস্থানে টেনে নিয়ে ধর্ষণ করে গোলাপ রহমান। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এর পর ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। আসামি গোলাপ রহমানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com