1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

১০ মাসে ধর্ষণের শিকার ৬৫০ নারী, নিহত ৩৭

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১২:৫৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় এক অচেনা মানসিক প্রতিবন্ধী তরুণীর ঘোরাফেরা নিয়ে কৌতূহল থাকলেও এক মাস ধরে যৌন নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও কেউ গুরুত্ব দেয়নি। গত ১৬ নভেম্বর অসুস্থ অবস্থায় বাড়ির সামনে পড়ে গেলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে।

অন্যদিকে, নগরের আকবর শাহ এলাকার বিজয়নগরে ১৩ বছরের এক কিশোরীকে পাহাড়ে নিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে রায়হান নামের এক যুবক। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ও রায়হানকে গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটে ২৯ জুন।

শুধু চট্টগ্রাম নয়, সারাদেশেই প্রতিদিন নারী-শিশু ধর্ষণের শিকার হচ্ছেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর—এই ১০ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫০ নারী, নিহত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে ১৬১ জন দলগত ধর্ষণের শিকার। ১০১টি ঘটনায় মামলা হয়নি। ধর্ষণের শিকারদের মধ্যে ৬৪ জনের বয়স ছয় বছরের নিচে এবং বিভিন্ন বয়সী কন্যাশিশু ও নারীর ওপর নির্যাতনের সংখ্যা উদ্বেগজনক।

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে। নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ স্বীকার করেছেন—নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং ঘর, কর্মক্ষেত্র, রাস্তা ও ডিজিটাল জগত—সবখানেই বাড়ছে। তিনি জানান, দেশের যেকোনো স্থানে নারী-শিশু নির্যাতনের ঘটনা ২৪ ঘণ্টায় শনাক্ত ও পদক্ষেপের জন্য কুইক রেসপন্স স্ট্র্যাটেজি চালু করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com