1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করলেন ছেলে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ৭:৪১ এএম

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টাস্কফোর্স। মঙ্গলবার (২৫ নভেম্ভর) রাতে সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর দিলকুশার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থেকে এই লকার দুটি জব্দ করে এনবিআরে কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এনবিআর তখন জানায়, কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয়েছে। লকারের দুটির নম্বর হলো ৭৫১ ও ৭৫৩।

এছাড়া, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। লকারটির নম্বর ১২৮।

সুত্র: যমুনা টেলিভিশন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com