1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ১:২০ পিএম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ প্রতিটা গণতান্ত্রিক, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। তাই আমরাও সংস্কার চাই। বিএনপির হাত ধরেই সেই সংস্কার হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে। বন্ধুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে। রাজপথে রক্ত ঝরেছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের প্রতীক্ষায় ১৮ কোটি মানুষ। জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির উদ্যোগে খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই বিএনপিতে নাই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সবার অধিকার থাকবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, ছোট ছোট কিছু দল হইছে, খুবই ভালো কথা। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু আমরা দেখতেছি, দুই মাস বয়স হয় নাই এই নতুন দল থেকে একে একে লোকজন পদত্যাগ করছে। আপনাদের বলব, অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান। একজন বলেছে, ফেব্রুয়ারি মাসে নাকি নির্বাচন হবে না। আমাদের ছেলে-মেয়েরা কি এই জন্য জীবন দিয়েছে।

যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিক তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com