1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ঘুমধুমে রাবার বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ১০:৩৭ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নুরুল আবছার (১৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল আবছার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাবার বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। তার অটোরিকশা ও মোবাইল ফোনও পাওয়া যায়নি।

নিহতের বাবা জাফর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর অটো ও মোবাইল ছিনতাই করা হয়েছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে মনে করছি। নিহতের অটো ও মোবাইল পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com