1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট নেওয়ার অভিযোগ, ১২৩ কর্মকর্তা দুদকের নজরদারিতে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ১:৫০ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বলে প্রকাশিত বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে নতুন বিতর্কের জেরে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে বইটি রচনা ও সম্পাদনা করে সরকারি পদ, অর্থ ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দুদকের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২০১২ সালে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর লেখা চারটি খাতা সম্পাদনা ও সংশোধনের পরই বইটি প্রকাশিত হয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বইটি আসলে রচনা করেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও তাঁর নেতৃত্বাধীন আরও ১২৩ কর্মকর্তা। অভিযোগে বলা হয়, এর বিনিময়ে তাঁরা নগদ অর্থ, ফ্ল্যাট ও বিভিন্ন সরকারি সুবিধা পান।

দুদক জানিয়েছে, অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com