1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

পিআর পদ্ধতির নির্বাচন ইসলামবিরোধী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ৯:১৩ এএম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মিমাংসিত বিষয়। এখানে সংস্কারের কোনো অবকাশ নেই।

তিনি বলেন, যারা প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে যেয়ে আনুপাতিক তথা পিআরের মতো আজগুবি নির্বাচন পদ্ধতির দাবি করছেন, এর মধ্যে কিছু ইসলামী দলকেও আমরা দেখতে পাচ্ছি। অথচ পিআর পদ্ধতি নির্বাচন একটি ইসলামবিরোধী পদ্ধতি। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক এমন মন্তব্য করেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পিআরের দাবি করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সবসময় দুর্বল করে বিদেশীদের তাঁবেদার বানানোর গভীর ষড়যন্ত্র রয়েছে।

পিআর পদ্ধতিকে বিদেশি ফরমায়েশি নির্বাচন পদ্ধতি দাবি করে আশরাফুল হক আরও বলেন, নির্বাচনের সংস্কারে অভিনব এই পদ্ধতির দাবি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনে নিয়ামক ভূমিকা পালন করবে। কারণ আগামীতে বাংলাদেশের কোথাও কোনো আসনে এককভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনও প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই আজগুবি নির্বাচনি পদ্ধতিতে আনুপাতিক পার্সেন্টের হিসেবের মারপ্যাঁচে তাদের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। যা বৈষম্যবিরোধী আন্দোলনে পর পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের জনগণ কখনও মেনে নেবে না।

তিনি বলেন, যারা কথিত পি আর পদ্ধতির নির্বাচনের দাবিতে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকেরই জামানত পর্যন্ত থাকবে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com