1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়া-টেকনাফে জামায়াতের ইউনিয়ন প্রতিনিধি সমাবেশে অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৩:৫০ পিএম

উখিয়া-টেকনাফ আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, ইসলাম ছাড়া পৃথিবীর কোনো শাসনব্যবস্থা মানুষকে প্রকৃত শান্তি দিতে পারেনি। তাই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি উখিয়া-টেকনাফে ইউনিয়ন প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমাদের জামায়াত কর্মীরা শুধু কর্মী নন, তারা সমাজকর্মী। সমাজের প্রতিটি স্তরে নিরলসভাবে কাজ করে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। একমাত্র এ পথেই দেশে ন্যায়, ইনসাফ ও প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী ও টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নুরুল হক, হোয়াইক্যং ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, হ্নীলা ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দীন, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা, বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলাম, জালিয়া পালং ইউনিয়ন আমীর মাওলানা হোছাইন আহমদ মাদানী, প্রফেসর মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, অধ্যাপক জহির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com