1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ছাত্র প্রতিনিধিসহ অর্ধশত আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ৮:৩৯ এএম

কক্সবাজারের উখিয়ার ফলিয়াপাড়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন কয়েকজন, এবং ছাত্র প্রতিনিধিসহ অন্তত অর্ধশত আটক করা হয়েছে।কক্সবাজার গাইড

ঘটনাটি ঘটে বুধবার (২০ আগস্ট) সকালে। আন্দোলনকারীদের অভিযোগ, এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়কের এক পাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় যানজট সৃষ্টি হলে এনজিও কর্মীদের গাড়ি আটকে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে, সেখানে আহতদের দেখতে যান ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন। সেখান থেকে তাকে ও আরও কয়েকজনকে আটক করে পুলিশ।

একজন নারী আন্দোলনকারী বলেন, “যাদের আটক করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

উল্লেখ্য, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com