1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

রাজসাক্ষী হতে আবেদন আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ৯:৫৫ এএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলার অভিযোগ গঠন করা হয়েছে। বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে, গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় আসামি করা হয়েছে ১৬ জনকে। এর মধ্য সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে, আজ নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আফজালুল হক।

গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পাঁচজনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং চার আগস্ট একজনকে হত্যার এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com