1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ৩:৪১ পিএম

কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে চেকপোস্টে একটি সন্দেহজনক মাইক্রোবাস তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গাড়ির তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে লুকানো বক্স থেকে ইয়াবাগুলো পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। আটক ব্যক্তি উখিয়ার পালংখালীর মো. ইব্রাহীম (২৬)। প্রাথমিকভাবে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে ইয়াবা উদ্ধার হয়।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com