1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামিসহ গ্রেপ্তার ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১১:১৬ এএম

চট্টগ্রামে ভিন্ন দুটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামি এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৭ আগস্ট) র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাককে দীর্ঘ ১৭ বছর পর জেলার হাটহাজারী থানার পূর্ব মেখল বাদামতল এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক (৩৬) হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার মৃত কবির আহমদের ছেলে।

অপর এক অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মাহবুল আলমকে উত্তর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাহবুব সীতাকুণ্ডের জেলে পাড়া এলাকার মৃত বাবুলের ছেলে।

র‌্যাবের আরেকটি দল পতেঙ্গা থানার ১৪নং বালুর টাল এলাকায় অভিযান চালিয়ে কাশেদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে। কাশেদ আনোয়ারা উপজেলার বোয়ালিয়ার নূর মোহাম্মদের ছেলে।

গত ৬ আগস্ট আনোয়ারা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার আসামি।
গ্রেপ্তার আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী, সীতাকুণ্ড এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com