1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

আসামে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১১:৫৫ এএম

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, গত রোববার (২৫ আগস্ট) শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও লিখেছেন, পৃথক দুই ঘটনায় আমরা শ্রীভূমি সেক্টর থেকে গ্রেপ্তার ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি। এর মাধ্যমে আমাদের অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখবে।

রোববার আসাম পুলিশ ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পরে তাদের ফেরত পাঠানো হয়। এই বাংলাদেশিদের মধ্যে ৩০ জন শ্রীভূমিতে এবং বাকি ৬ জন দক্ষিণ সালমারা মনকাচার জেলা থেকে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ছিল।

সোমবার এই বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা এক্সে বলেন, শ্রীভূমি ও দক্ষিণ সালমারা থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো বদলে দিচ্ছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে। যেখানে তাদের থাকা উচিত, তাদের অবশ্যই সেখানে ফেরত পাঠানো হবে।

রাজ্য পুলিশের কর্মকর্তারা বলেছেন, রোববার সকালের দিকে শ্রীভূমিতে নারী-শিশুসহ অবৈধ অনুপ্রবেশকারী ৩০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের আগে তাদের সীমান্তের কাছাকাছি দেখা যায়। ওই বাংলাদেশিরা সম্প্রতি ভারতে প্রবেশ করেছিলেন বলে ধারণা করছে পুলিশ। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি এবং নিয়ম অনুযায়ী রোববার রাতে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া দক্ষিণ সালমারা মানকাচারে রোববার রাতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়।

জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং এক ও তিন বছর বয়সী দুই শিশু ছিল।

তিনি বলেন, ‘‘তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে করে গুয়াহাটি আসেন এবং সেখান থেকে সড়কপথে আমাদের জেলায় পৌঁছে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ সদস্যরা ওই ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com