1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১:৩০ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে তিন বছর বয়সী শিশু মেহেরাব বিন কায়েসের মৃত্যু হয়েছে। মেহেরাব বিন কায়েস উপজেলার বরকল কানাইমাদারী আদর্শ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তাজুল মুল্লুকের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটির মামা আকিব বলেন, মেহেরাব মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে খেলার সময় হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবযানী বলেন, পরিবারের সদস্যরা মেহেরাব নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com