1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক

নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ২:১১ পিএম
Oplus_131072

নিখোঁজের ৪ দিন পর এক মাছের ঘের থেকে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন (২৭) কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন নির্মান শ্রমিক মছিলেন। তার দুই স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় জানায়, ইমরানের দুই স্ত্রী ছিল এনিয়ে তাদের মধ্যে প্রায় বিরোধ হত। তিনদিন আগে বাড়িতে থেকে নিঁখোজ হয় সে। আজ বুধবার সকালে মাছের ঘেরে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট থেকে ইমরান হোসেন নিখোঁজ হলে ২৬ আগস্ট সকালে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেটা নিয়ে তদন্ত চলছে। রিপোর্ট লেখা পর্যান্ত এঘটনায় কাউকে আটক করা হয়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com