1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ২:১৬ পিএম

রাজধানীতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় সরকারের গায়েবানা জানাজা পড়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় গায়েবানা জানাজার নামাজ আদায় করেন শিক্ষার্থীরা।

জানাজা শেষে বিশেষ মোনাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের হেদায়েত কামনা করেছেন তারা। এরপরই দুই নম্বর গেইট থেকে সরে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, যৌক্তিক দাবির পরেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বুয়েট শিক্ষার্থীদেরকে মারধর করা হয়েছে। সরকারের এই ভূমিকার প্রতিবাদে গায়েবানা জানাজা আদায় করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে— এসব দাবিতে বিক্ষোভ করে আসছে চুয়েটসহ বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে ২৪ আগস্ট থেকে তিন দফা দাবিতে ক্লাস বর্জন, ব্লকেড কর্মসূচি ও গত মঙ্গলবার (২৬ আগস্ট) ডিসি অফিসে অবস্থান কর্মসূচি পালন করে চুয়েট শিক্ষার্থীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com