1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

উমামা ফাতেমার প্যানেলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই মুখ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ৪:৩৭ পিএম

আসন্ন ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমার নেতৃত্বে গঠিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা দুই কর্মীর স্থান পাওয়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজন আবার ছাত্রদলের ওপর হামলায় জড়িত ছিলেন।

তথ্য পর্যালোচনা করে দেখা যায়, প্যানেলটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মো. মমিনুল ইসলাম বিধান সাবেক ছাত্রলীগ কর্মী। তিনি ২০২২ সালে ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কমিটিতে স্কুলছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একই বছর মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর হামলায়ও তিনি জড়িত ছিলেন। হামলার সময় পাল্টা আক্রমণে মারধরের শিকার হয়ে আহতও হয়েছিলেন তিনি।

অন্যদিকে একই প্যানেলের সদস্যপদ প্রার্থী হাসিবুর রহমানকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা বলেন, তারা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন কিংবা কোনো অপরাধে জড়িত ছিলেন- এমন কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আমরা এ ব্যাপারে অবগত নই। যদি আমাদের কাছে অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com