1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবক খু*ন খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি

উখিয়ায় সাংবাদিক মুসলিম উদ্দিনের বাড়ি ও দোকানে লুটপাট, অগ্নিসংযোগ, আহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ৮:৩৯ এএম

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের জনাব আলী পাড়ায় গভীর রাতে ভয়াবহ লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছেন দৈনিক খোলা কাগজ’র উখিয়া প্রতিনিধি সাংবাদিক মুসলিম উদ্দিনের পরিবার। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে একদল সন্ত্রাসী প্রথমে সাংবাদিক মুসলিম উদ্দিনের বসতবাড়িতে প্রবেশ করে মূল্যবান আসবাবপত্র ও সামগ্রী লুটপাট করে। পরে তার বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করে ত্রাস সৃষ্টি করে। এ সময় সাংবাদিক মুসলিম উদ্দিনের পরিবারের তিন সদস্যকে হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারীরা। তবে এলাকাবাসীর সাহসী হস্তক্ষেপে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনার আগেই সম্ভাব্য হামলা ও লুটপাটের আশঙ্কা প্রকাশ করে উখিয়া থানা ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তক্ষেপ কামনা করেছিলেন সাংবাদিক মুসলিম উদ্দিন। এমনকি এ বিষয়ে উখিয়া থানার ওসিকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। কিন্তু আগাম সতর্কবার্তা ও অভিযোগ থাকা সত্ত্বেও এ নৃশংস হামলা সংঘটিত হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয় বরং পুরো সাংবাদিক সমাজকে ভয় দেখানোর অপচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com